প্রধানমন্ত্রী বললেন, এত দুর্বল চিত্তের লোক দিয়ে কি চলে?

শফিকুল ইসলাম
০৬ আগস্ট ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৫:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এত দুর্বল চিত্তের লোক দিয়ে কি চলে?’ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছাত্ররা আন্দোলনে দেশ স্থবির করে দিয়েছিল—মন্ত্রীদের এমন কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক সমস্যা করেছে মন্ত্রীদের এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘আসলেই ফেসবুক একটা সমস্যাই।’

সড়ক পরিবহন আইন, ২০১৮-তে সর্বোচ্চ ৫ বছরের পরিবর্তে ৭ বছরের সাজা রাখার প্রস্তাব করেছিলেন মন্ত্রীরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (আইন মন্ত্রণালয়) যখন একটা সুপারিশ করে পাঠিয়েছে তখন ৫ বছরই থাকুক। অনেক কিছু ঘেঁটেই তারা আইনটি করেছে।’

নতুন আইনে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা নেই। এক্ষেত্রে ‘মোবাইল কোর্ট’ নতুন আইনে থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম জানান, বিআরটিএ-তে রেজিস্ট্রেশনের সংখ্যা অধিক। কিন্তু লাইসেন্সের সংখ্যা কম। তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এডিবির সঙ্গে আমরা একটা চুক্তি করেছি। তারা দক্ষ এক লাখ গাড়িচালক তৈরিতে সহায়তা দেবে।’

বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত কোনও কথা বলেননি নৌমন্ত্রী শাজাহান খান। বৈঠকের শেষে তিনি বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা আগের চেয়ে কমেছে।’

সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে এত রুট। কোনও রুটে ওয়েট মেশিন নেই। শুধু আমার ঢাকা-চট্টগ্রাম রুটে মেশিন বসানো হয়েছে। এর কারণ কী?’

জবাবে সড়ক বিভাগের সচিব বলেন, দেশের আরও ৪০টি হাইওয়েতে ওয়েট মেশিন বসানোর প্রক্রিয়া চলছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের কোথাও আজ ছাত্ররা রাস্তায় নামেনি। তবে পরে জেনেছি রামপুরায় নেমেছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের