মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০

মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উৎপাদিত মোটরসাইকেল জিডিপিতে ০.৫ শতাংশ অবদান রাখছে। ২০২১ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা ২.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সেক্টরে এখন কাজ করছে ৫ লাখ মানুষ। ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশে উৎপাদিত মোটরসাইকেলের পরিমাণ ৫ লাখ ও ২০২৭ সালের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, রফতানি করার উদ্দেশ্যে দেশে ২৫০ সিসি মোটরসাইকেল উৎপাদন করা যাবে। রফতানি করা মোটরসাইকেলের ট্যাক্স নির্ধারণে এনবিআর নীতিমালা অনুসৃত হবে। এছাড়া ট্যাক্স নির্ধারণে একটি ট্যারিফ নীতিমালাও প্রণয়ন করা হবে।

/এসআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের