ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার বড় বাধা: ইশতিয়াক রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

বাংলা ট্রিবিউন বৈঠকিতে ইশতিয়াক রেজা
ডিজিটাল নিরাপত্তা আইনটি সাংবাদিকদের সঙ্গে সাংঘর্ষিক। এটি স্বাধীন সাংবাদিকতার বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

বৈঠকিতে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া হওয়ার পর সাংবাদিকরা কিছু ধারায় বিরোধিতা করলে সংশোধনের জন্য সাংবাদিকদের সঙ্গে তিনটা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুটি বৈঠক হওয়ার পর তৃতীয় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত না করেই এটি পাস করা হলো।’

ইশতিয়াক রেজা বলেন, ‘আমরাও চেয়েছি আইন হোক। নানা কারণে চেয়েছি। কিন্তু কিছুক্ষেত্রে সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে না। এর আগের আইনে ৫৭ ধারা একটি কালো ধারা ছিল। নতুন এই আইনে ৩২ ধারায় সাংবাদিকদেরকে কৌশলে গুপ্তচর বলা হলো। কিন্তু সেখানে পরে সংশোধন করা হলেও মূল বক্তব্য ঠিকই রয়েছে। এভাবেই আরও অনকেগুলো ধারা নিয়ে বিতর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘ফলে নতুন এই আইনটি সাংবাদিকদের সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার বড় বাধা।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ডিবিসি’র সম্পাদক ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের