‘ডিজিটাল নিরাপত্তা বিলে সাংবাদিকদের পরামর্শ উপেক্ষিত হয়েছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

জাতীয় সংসদে বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিলটি ১৭ সেপ্টেম্বর একতরফাভাবে উত্থাপন করেছে ডাক টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এতে যথাযথভাবে সাংবাদিক সম্প্রদায়ের সুপারিশ প্রতিফলিত হয়নি। শনিবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদের মহাসচিব মাহফুজ আনাম, টেলিভিশন চ্যানেল মালিকদের সমিতি অ্যাটকোর সহ-সভাপতি মোজাম্মেল বাবু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজরুল আহসান বুলবুল এই মন্তব্য করেছেন।

‘ডিজিটাল নিরাপত্তা বিলে সাংবাদিকদের পরামর্শ উপেক্ষিত হয়েছে’

বিবৃতিতে বলা হয়েছে,  জাতীয় সংসদের স্থায়ী কমিটি সংসদে বিলটি উত্থাপনের আগে স্বার্থ-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। সরকার বিতর্কিত এই বিলটি একতরফাভাবে গ্রহণ করায় বিবৃতি দাতারা নিজেদের গভীর উদ্বেগের কথাও জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের কিছু পরামর্শ গ্রহণ করা হলেও আইনের কয়েকটি ধারা সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিপক্ষে গেছে। সংবাদমাধ্যমে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা হয়নি আইনে। বরং ‘তথ্য অধিকার আইন’ ও ‘অফিসিয়াল সিক্রেসি আইনের’ অস্তিত্বের কারণে একটি পরস্পরবিরোধী অবস্থান তৈরি করা হয়েছে। পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি চালানো ও গ্রেফতার করার ক্ষমতা দেওয়ার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

অতীতে এমন আইনের অপপ্রয়োগ হয়েছে উল্লেখ করে সরকারের প্রতি আইনটি সংশোধনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘আমরা মনে করি আইনটি সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সামঞ্জস্য বিধানের সুযোগ এখনও রয়েছে।’

/এএমএ/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক