চট্টগ্রামে ইউএস-বাংলা বিমানের জরুরি অবতরণ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩

শাহ আমানতে ইউএস বাংলা বিমানের ক্র্যাশ ল্যান্ডিং ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দরের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় জরুরি অবতরণ করে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ। 

শাহ আমানত বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার হাসান জহির জানান, বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে এই বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি ফ্লাইট এখন পর্যন্ত বন্দরে অবতরণ করতে পারেনি। এরমধ্যে দুটি কলকাতা ও একটি ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএস-বাংলার ওই বিমানটিতে পাইলট ছিলেন মোহাম্মদ জাকারিয়া। বিমানটি ঢাকা থেকে ১৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে চট্টগ্রামে এসে নোজ হুইল সমস্যার কারণে ১টা ১৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

/সিএ/আইএ/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম