‘এখনও আলোচনার সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৬:৫২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:৫৯

ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদে বিলটি পাস হয়েছে। কিন্তু আইনটি পাস হয়নি। মহামান্য রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত সম্মতি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আইনটি পাস হবে না। তবে বিল উত্থাপন হলে সাধারণত তিনি ফেরত দেন না। যদি কোথাও তার আপত্তি না থাকে, তাহলে সেটা পাস হয়ে যায়। তবে আপত্তির জায়গা খুব একটা সাধারণত দেখা যায় না। বিলটি রেডি করার আগেও এই আইনটি নিয়ে সরকার সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেছে। এখনও আলোচনার সুযোগ রয়েছে। সেই আলোচনা এখনও চলছে।’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে মঙ্গলবার (২ অক্টোবর)বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

তিনি আরও বলেন, ‘এই বিলটি পাস হওয়ার পর সাংবাদিক, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সম্পাদক পরিষদ, এমনকি রাষ্ট্রদূত পর্যন্ত এই বিল নিয়ে আপত্তি জানিয়েছেন। তবে এই আপত্তি নিয়ে আইনমন্ত্রী জানিয়েছেন তিনি এই আপত্তির কথা সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন এবং তিনি মন্ত্রী পরিষদে সেটা উত্থাপন করবেন। সেখানে আলোচনা হবে। ফলে এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।’

অপরাধ দমনের জন্য আইনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধ দমনের জন্য আইনের প্রয়োজন রয়েছে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সারাবাংলা ও গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

আরও খবর: ‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম