‘‘ল’ উইল টেক ইটস ওন কোর্স’’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘ল উইল টেক ইটস ওন কোর্স’’।

বুধবার (৩ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭১ টিভির সাংবাদিক মোজাম্মেল বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের ৭৩তম অধিবেশন শেষে দেশে ফেরার পর সেখানকার কর্মকাণ্ড সম্পর্কে জাতিকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল বাবু বলেন, এস কে সিনহা তার বইয়ে প্রধানমন্ত্রী মুখপত্র হিসেবে ৭১ টেলিভিশনের কথা উল্লেখ করেছেন। কারণ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে ৭১ টেলিভিশন। তার অসংখ্য দুর্নীতির প্রমাণও প্রতিষ্ঠানটির হাতে রয়েছে। এ অবস্থায় এস কে সিনহার বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা?

হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর এক কথায় উত্তর, ‘‘ল উইল টেক ইটস ওন কোর্স’’ (আইন তার নিজের গতিতে চলবে)।

এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানান।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করার আগে মোজাম্মেল বাবু জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরের প্রসঙ্গ টেনে বলেন, ওই দিনগুলো আমাদের জন্য গর্বের ছিল যে নিউ ইয়র্কবাসী শুধু দুজনের উপস্থিতি টের পেয়েছে। এর একজন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আরেকজন শেখ হাসিনা। বাকি রাষ্ট্রপ্রধানরা যখন রেস্তোরাঁয় খেতে বসে সময় কাটিয়েছেন, তখন শেখ হাসিনা একের পর এক মিটিং করেছেন। তিনি বলেন, জাতিসংঘের দেয়ালে দেয়ালে এখন শুধু বাংলাদেশের ছবি। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী, রোহিঙ্গা কর্মকাণ্ডের ছবি, ক্লাইমেট চেঞ্জ কর্মকাণ্ডের ছবি।

এ সময় প্রধানমন্ত্রীর মুখে মৃদু স্বস্তির হাসি দেখা যায়।

সংবাদ সম্মেলনের আরও খবর: 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

আমার ফেসবুক নেই: শেখ হাসিনা

সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও আমরা করে দেবো: প্রধানমন্ত্রী 

‘থাকে লক্ষ্মী, যায় বালাই’

/টিএন/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম