সেন্ট মার্টিনকে মানচিত্র থেকে সরিয়ে ফেলেছে মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৯:৫৩

সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপকে তাদের মানচিত্র থেকে সরিয়ে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (৭ অক্টোবর) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েরসাইট থেকে এটি (সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ) সরিয়ে ফেলেছে।

সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও মাহজাবিন খালেদ অংশ নেন।
এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমার তাদের ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করে যে তথ্য প্রচার করেছিল, আমাদের প্রতিবাদের পর তা ইতোমধ্যে সরিয়ে ফেলেছে। অন্য কোথাও এ ধরনের তথ্য আছে কিনা আমরা মন্ত্রণালয়কে তা দেখতে বলেছি।’
এদিকে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে মর্মে কমিটিকে জানানো হয়।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস