‘রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির কোনও ধরনের সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১০:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১২:০২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছে ডিএমপি কমিশনার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। বুধবার (১০ অক্টোবর) পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত আদালত প্রাঙ্গণ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজকে রায় হতে যাচ্ছে। রায়কে ঘিরে সবাই একটু উত্তেজনার মধ্যে আছে। আমি সরকারের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই, বিচার ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া। প্রত্যেক মামলার রায় হয়। সেভাবেই এ মামলারও রায় হবে। রায়কে ঘিরে কেউ নৈরাজ্য সৃষ্টির কোনও ধরনের সুযোগ নেই। তদুপরি নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা মহানগর ও আদালত সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলতে চাই, দেশের আইনি প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। জনগণের নিরাপত্তার জন্য সরকারের সে সক্ষমতা রয়েছে। জ্বালাও-পোড়াওয়ের সামান্য চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন,  ‘আপনার যার যার কাজে যান। আপনাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের।’

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পরদিন ২২ আগস্ট দণ্ডবিধির ১২০/বি, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২, ২০১, ১১৮, ১১৯, ২১২, ৩৩০, ২১৮, ১০৯ ও ৩৪ ধারায় মতিঝিল থানার এসআই শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা (নং-৯৭) দায়ের করেন। ২০০৮ সালের ৯ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনে সিএমএম আদালতে দু’টি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন সিআইডির সিনিয়র এএসপি ফজলুল কবির। ওই বছরই মামলা দু’টির কার্যক্রম দ্রুত বিচার আদালত-১-এ স্থানান্তর করা হয়। এ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের ২৯/১১ (হত্যা) ও ৩০/১১ (বিস্ফোরক) মামলা দু’টির বিচার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন:

কাশিমপুর থেকে ঢাকায় আনা হয়েছে ৩১ আসামিকে

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

মামলার পলাতক আসামিরা কে কোথায়

অপারেশন কোড ‘হালকা নাস্তা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

তারেকের পূর্ণ সহযোগিতায় হামলাকারীরা কাজ করে: মুফতি হান্নান

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম