অন্য কোনও দেশ আমাদের মতো এত দ্রুত উন্নয়ন করতে পারেনি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১১:৫২আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) বাংলাদেশের মতো এত দ্রুত অন্য কোনও দেশ উন্নয়ন করতে পারেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বলেই এটি সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৩৩টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করছি। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি।’ তিনি বলেন, ‘আমরা দিনবদলের ঘোষণা দিয়েছি। দিনবদলের যাত্রা শুরু করেছি। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার ২১ ভাগে নামিয়ে এনেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছি। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। প্রযুক্তির জ্ঞান বাড়ানোর জন্য ডিজিটাল সেন্টার করে দিচ্ছি। মানুষ তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম