ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৭

জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহ মহানগরীর সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় উপস্থিত নেতাকর্মীদের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ২০২০ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করবো। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সাল মুজিব বর্ষ হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। এরই মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত। আপনারা হাত তুলে ওয়াদা করুন, এই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার কোনও চাওয়া-পাওয়া নাই। বিদায়ের আগে শুধু এই কথা বলতে চাই- আপনাদের সেবা করাই আমার কাজ। বক্তব্যের শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড, বিভাগীয় স্টেডিয়াম ও নভোথিয়েটার নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১৯৫টি প্রকল্পের নাম ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে জামালপুর-জয়দেবপুর রেললাইন মেরামত এবং নেত্রকোনায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ময়মনসিংহ বিভাগকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে শিল্প কারখানা স্থাপন হবে। সেখানে বিনিয়োগ হবে। ফলে মানুষের কর্মসংস্থান হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ময়মনসিংহের কয়েকটি জেলা ও উপজেলায় শতভাগ বিদ্যুৎ বিতরণ করা হয়েছে। ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিভাগীয় পুলিশ হাসপাতাল করা হবে। বিআরটিসি চালক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। সরকারি আনন্দ মোহন কলেজে দশতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী