রাষ্ট্রদূতদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৮:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:১৮

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিদেশি রাষ্ট্রদূতদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠককালে তিনি বাংলাদেশের জাতীয় ও পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী কোনও লিখিত বক্তব্য পাঠ করেননি। তিনি খোলামেলাভাবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এ সময় বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি, রোহিঙ্গা ইস্যু, তার (পররাষ্ট্রমন্ত্রীর) এলাকার নির্বাচন, সরকারের এসডিজি, ভিশন-২০২১, ভিশন-২০৪১ প্রভৃতি সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেছেন তিনি। নিজের বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত আলোচনার আহ্বান জানালেও কোনও রাষ্ট্রদূত কোনও প্রশ্ন করেননি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিপ্লোম্যাটিক কোরের প্রধান ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী তার পরিকল্পনা আমাদের জানিয়েছেন। আমি ডিপ্লোমেটিক কোরের প্রধান হিসেবে আমাদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই প্রতিশ্রুতি দিয়েছি, এই দেশকে উন্নত করার জন্য আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।’ একে অপরকে জানার জন্য এটি (বৈঠক) একটি উত্তম সুযোগ ছিল বলেও জানান তিনি

/এসএসডেজ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম