সামনে অনেক চ্যালেঞ্জ, সবার সহযোগিতা চাই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:১৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা সবার অংশীদারিত্ব চাই, সহযোগিতা চাই।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে নিজের পরিকল্পনা অবহিত করার পর সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। হাতে নেওয়া পরিকল্পনাগুলো শেষ করতে চাই এবং দেশটাকে উন্নত করতে চাই। আমাদের একাধিক রোডম্যাপ আছে। ২০২১, ২০৩০, ২০৪১। এবং এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্রদূতদের জানিয়েছি যে, সরকার সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন করতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। এজন্য সরকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্ট নীতি গ্রহণ করেছে। এজন্য বাংলাদেশ অন্য কোনও রাষ্ট্রকে তার ভূমি ব্যবহার করতে দেবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আমরা নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে চাই এবং তারা (বিদেশিরা) আমাদের অংশীদার হিসেবে সহযোগিতা করতে পারে।’  

রোহিঙ্গা ইস্যুতে তাদের সহায়তা কামনা করে তিনি বলেন, ‘তারা যেন আরও বেশি সোচ্চার হয়। আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে তাদের ভূমিতে ফেরত যাক এবং এ বিষয়ে যেন তারা আমাদের সহযোগিতা করে।’

নিজ এলাকার নির্বাচন বিষয়ে তিনি রাষ্ট্রদূতদের বলেন, ‘আমার এলাকায় কোনও লোক নিহত হয়নি এবং সহিংসতাও হয়েছে খুব কম। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী ১ লাখ ২৩ হাজার ভোট পেয়েছেন। আমি পেয়েছি প্রায় ৩ লাখের মতো।’

 

/এসএসজেড/আইএ/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান