নির্বাচনে অংশ নেওয়ায় সব দলকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, সব রাজনৈতিক দল, সবাইকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে, তারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছেন।’

শনিবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে জাতির উদ্দেশে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ভোটের দিন গত বছরের ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আনন্দমুখর পরিবেশে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করায় দেশের সর্বোস্তরের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নির্বাচন অর্থবহ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এটাই আমাদের অঙ্গীকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো।’

এছাড়াও ভোটের পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় সেনা সদস্য, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য; নির্বাচন কমিশন এবং দলের তৃণমূল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম