কবি আল মাহমুদ হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩২

কবি আল মাহমুদ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সেক্রেটারি আবিদ আজম।

আবিদ আজম জানান, ক‌বি আল মাহমু‌দের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতা‌লে চি‌কিৎসাধীন তি‌নি। সবার কা‌ছে তার জন্য দোয়া প্রার্থনা করা হ‌চ্ছে।

তবে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তির কথা নিশ্চিত করেছেন সাংবাদিক বাছির জামাল। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, কবি আল মাহমুদ ইবনে সিনা হাসপাতালের ধানমণ্ডি শাখায় ভর্তি আছেন। কবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে রাখা হয়েছে তাকে।

কবি আবদুল হাই শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার সুস্থতা আশা করছি।’

আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম