ভোটাররা নিশ্চিন্তে ভোট দিচ্ছেন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২

ভোট দিচ্ছিলেন ডিএমপি কমিশনার ভোটাররা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অনিয়মের খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি’র পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিবিড় তদাররিকর মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলেও দাবি করেন তিনি।

ডিএমপি কমিশনার তিনি বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ভোটের অনিয়ম নিয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোটারের উপস্থিতি কিছুটা কম।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি