ঢাবির লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসু নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১২:১৮আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:৫৬

ঢাবির লাল বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাল বসে করে গণভবনে যাবেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডাকসুর নবনির্বাচিত এজিএস  ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন একথা জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন।

ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়েছে। আমরা ৫০০ জনের পরিবহনের ব্যবস্থা করে রেখেছি। প্রয়োজন হলে আরও দেওয়া হবে। আমরা ১২টার মধ্যে সব বাস রেডি রেখেছি।’

প্রস্তুত রাখা হয়েছে বাস ভিসির কার্যালয়ের সামনে সব বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরই মধ্যে সবাই জড়ো হতে শুরু করেছেন। দুপুর দেড়টার মধ্যে তাদের রওনা দেওয়ার কথা।

এছাড়া ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসুতে  জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতাও শনিবার গণভবনে যাবেন।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের। 

/এসও /এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম