মির্জা ফখরুলের চিঠি পাননি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৮:৩৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গতকাল সোমবার (২৯ এপ্রিল) পর্যন্ত তার হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনও চিঠি পৌঁছায়নি। যদি এই দিনের মধ্যে চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে থাকে, তা গ্রহণ করা হবে। আর সময় চেয়ে তিনি কোনও চিঠি না দিয়ে থাকলে সংবিধান অনুযায়ী ওই আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান অনুযায়ী কোনও সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারেন।
প্রসঙ্গত, গতকাল ৯০ দিনের মেয়াদের শেষ দিনে বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী চারজন শপথ নেন। এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন আরেকজন। এ অবস্থায় বিএনপি থেকে নির্বাচিত একমাত্র মির্জা ফখরুলই বাকি রইলেন। তবে গুঞ্জন ওঠে, মির্জা ফখরুল শপথ নিতে সময় বাড়াতে স্পিকারকে চিঠি দিয়েছেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম