আইসিইউতে এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৮:০৯আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৩৮

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি) শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকালে (২৬ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনীল শুভ রায় জানান, ‘পার্টির চেয়ারম্যান সিএমএইচে ভর্তি হয়ে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। শরীর খারাপই বলা যেতে পারে। তার বয়স হয়েছে, এখন তো ৯২ বছর চলছে।’

জাপার প্রেসিডিয়ামের এই সদস্য আরও জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। তাকে আপাতত দেশের বাইরে নেওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ মাসখানেক আগেও সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন।

/এসটিএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম