হজ নিয়ে ব্যবসা না করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ১০:২৩আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১০:২৫

হজ কর্মসূচি ২০১৯ এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

রাষ্ট্রপতি হজ এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন, হাজিরা কারও দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’

রাষ্ট্রপতি হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের উল্লেখ করে বলেন, ‘হজ ব্যবস্থাপনায় কোনও প্রকার অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।’

তিনি হজ নিয়ে যেকোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনও ব্যক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোনও প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না।’

আবদুল হামিদ হজের সময় মক্কা এবং মদিনায় হাজিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি মক্কায় পবিত্র কা’বা শরিফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি হাজিদের উদ্দেশে বলেন, ‘আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।’

রাষ্ট্রপতি হাজিদেরকে দেশের দূত হিসেবে উল্লেখ করে সব ক্ষেত্রে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের আচরণ ও কথায় কেউ যেন কষ্ট না পান।’ তিনি হজ পালন শেষে নিরাপদে সবার দেশে ফিরে আসা কামনা করেন।

হাজিদের নিরাপদ ভ্রমণ এবং তাদের হজ কবুল করতে মহান আল্লাহ’র কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি পরে হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ৬ হাজার ৯২৩ জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হাজি হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইনস এবং সৌদি এয়ার লাইনস হজ যাত্রীদের পরিবহন করবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লআহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,  বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী,  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান বিন শাবিহা এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম