জামালপুরের বিতর্কিত ডিসি আহমেদ কবীরকে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৩:০৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৬:০৮

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর জামালপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মো. এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়,  জামালপুরের ডিসি আহমেদ কবীরকে (পরিচিতি নম্বর ৬৫০২) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।  এদিকে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে. এম আল-আমীন  স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মো. এনামুল হককে (পরিচিতি নম্বর ১৫০২৫) জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে, ভিডিওটি সাজানো দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

আরও পড়ুন...
জামালপুরের ডিসি প্রত্যাহার হচ্ছেন, নতুন ডিসি আজই

জামালপুরের ডিসির ভিডিও বিতর্ক

/এসআই/আইএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস