দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের ভেতরে শুদ্ধি অভিযান চলছে, চলবে। যতদিন সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বন্ধ না হবে ততদিন এ অভিযান চলবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, যত বড় গডফাদার হোক না কেন অপরাধীদের কোনও ছাড়া নেই। খুন, ধর্ষণ, টেন্ডারবাজি এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার সচেষ্ট আছে। এসব ক্ষেত্রে সরকার নির্বিকার থাকবে না। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদের খোঁজা হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা অপরাধী তারা আগে কে কী দল করেছে, সেটি বড় কথা না। সেটি আমরা দেখছি না। এখন তারা আওয়ামী লীগের কর্মী, আমরা সে বিবেচনায় তাদের বিচার করছি।’
যুবলীগ নেতারা গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এতে দলের কোনও ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বরং উজ্জ্বল হচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যা করতে পারেনি, শেখ হাসিনা সরকার তা করে দেখাচ্ছে।’

/এসআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি