তাদের মুখে এত কথা আসে কোথা থেকে?

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৬:২০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:২৭

 বিএনপিকে দুর্নীতির খনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে বিরোধী দলের নেতাদের সমালোচনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যে দলের কথা বলছেন তারা তো দুর্নীতির খনি। তাদের মুখে এত কথা আসে কোথা থেকে? তারা খুনি ও দুর্নীতিবাজ। ‘৭৫-এর ১৫ আগস্ট থেকেই তাদের খুন ও দুর্নীতির রাজনীতি শুরু। তাদের চেয়ারপারসন ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির ঘটনায় দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আজারবাইজান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলের নেতারা। তাদের বক্তব্যে আপনি ভীত কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান করেছে। তারা আমাদের বিষয়ে তদন্ত করেছিলেন। তবে এ সময় তাদের দুর্নীতির তথ্যই উঠে আসে। সেসব তথ্য নিয়েই তাদের নেতাদের ধরা হয়েছে। তাদের দুর্নীতির টাকাও উদ্ধার করেছি।

প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন, ২০০১ সালের পর বিএনপি ক্ষমতায় এসে অত্যাচার-নির্যাতন শুরু করে। মুক্তিযুদ্ধের সময় যেমন নারীদের ওপর নির্যাতন করা হয়, তেমনিভাবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অত্যাচার চালিয়েছে।
অভিযান নিয়ে প্রশ্ন তোলায় তিনি ভীত নন উল্লেখ করে বলেন, ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। বাবাকে দেখেছি কীভাবে সাহস করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাই বলতে চাই, ভয় পেলে এমন অভিযান করতাম না। কোনও ভয় আমি পাই না।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী