পিইসিতে পাসের হার ৯৫.৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৫

গণমাধ্যমের সামনে পিইসি ও ইবিটির ফল তুলে ধরছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এরমধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছে  ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন। অর্থাৎ, পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এতথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন এবং ছাত্রী ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন।

অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইবিটি) পরীক্ষায় এবার মোট অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন এবং ছাত্রী ১ লাখ ৪৬ হাজার ২৪২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছে ২ লাখ ৯১ হাজার ৮৭৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ।

ইবিটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৮৫ জন এবং ছাত্রী ৬ হাজার ১৯২ জন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার বিবেচনায় আট বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ। দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে গাজীপুর। এ জেলায় পাসের হার ৯৯ দশমিক ১৪ শতাংশ। ৫১০টি উপজেলার মধ্যে ভোলার দৌলতখান উপজেলায় শতভাগ পাস করেছে।’

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এবার পাসের হার বিবেচনায় ইবতেদায়িতে আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে। এ বিভাগের পাসের হার ৯৭ দশমিক ৮১। ইবতেদায়ি পরীক্ষায় দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁ জেলায় শতভাগ পাস করেছে। দেশের ৫১০টি উপজেলার মধ্যে ৮৩টি উপজেলায় শতভাগ পাস করেছে।’

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম