আধুনিক ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ চলছে: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৭ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

 বেসিস সফট আইসিটি এক্সপো-২০২০-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভালো কাজের মাধ্যমে সরকারের অর্জিত সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘দেশের ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে নতুন করে ভূমি অফিস তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।’ রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বেসিস সফট আইসিটি এক্সপো-২০২০-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের অনেক জায়গায় ইতোমধ্যেই নতুন ভবন তৈরিও করা হয়েছে।’

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিটি এক্সপো-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে ভুমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সচিব মো. আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব তসলিমুর ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সপো-২০২০ আয়োজক কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীসহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম