ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২২

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ছবি: বাংলা ট্রিবিউন)

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং রাষ্ট্রের উচ্চপদের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান দলটির সভাপতি শেখ হাসিনা (ছবি: বাংলা ট্রিবিউন)

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান (ছবি: নাসিরুল ইসলাম)

এরপর শ্রদ্ধা নিবেদন করে তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজি। তারপর ধারাবাহিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, বাহিনী, সংস্থা, ফোরাম ও সংগঠনের প্রধানরা।

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন (ছবি: নাসিরুল ইসলাম)

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি