নতুন শনাক্ত ১৮২, করোনায় আরও ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৪:৩৪ আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৫:৪৬

ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৯। নতুন করে শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৮০৩ জন। গত একদিনে ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। তিনি দেশের সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরেন।

এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি এবং ১৭ শতাংশ বেশি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ৫ হাজার ৬৮৪ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৮৫ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১৮৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১ হাজার ৪৫ জন এবং এখন পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৬৩ হাজার ২৭৬ জন। আর আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৭ জন।

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
জাতিসংঘ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?