ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের পেছনে মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ছবি ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল একজন ছাত্রনেতা কীভাবে আলোচিত কিশোর গ্যাং লিডারকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন, তা নিয়ে সমালোচনা চলছে। 

ভাইরাল ছবিতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনের আলোচিত রতন গ্যাংয়ের প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছে। রতনকে গত বুধবার বিকালে একটি মিছিলে দেখা গেছে। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তার ঠিক পেছনে ছিলেন রতন। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়। 

এ ব্যাপারে মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন বলেন, ‘আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে; তা আমি বলতে পারবো না। ছাত্রদল কখনও কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে।’ 

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ‘দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখবো। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রতন গ্রুপের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি এলাকায় আছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় মিছিলে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য নেওয়া যায়নি। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার রতন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সে এখন জামিনে আছে বলে জেনেছি। তাকে ধরতে এখন পর্যন্ত কয়েকবার অভিযান চালানো হয়েছে।’ 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?