কক্সবাজারের পোকা পঙ্গপাল জাতীয় নয়: কৃষি মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২০, ১৭:১১ আপডেট : ০১ মে ২০২০, ১৭:৪৬

গাছের সবুজ পাতা খেয়ে সাবাড় করছে পঙ্গপালসদৃশ ফড়িং টেকনাফে বিভিন্ন ফলগাছে ‘পঙ্গপাল’সদৃশ ফড়িংয়ের আক্রমণের ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসব ফড়িং তেমন ক্ষতিকর নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ‘এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ‘পঙ্গপাল’ জাতীয় পোকা নয়।’ তবে এ বিষয়ে যথাযথভাবে জানতে ও ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের গবেষকদলসহ তদন্ত টিম টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার (১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, বেশ কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের কয়েকটি গাছে ঘাস ফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কক্সবাজারের উপপরিচালক ‌ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করেন। সম্প্রতি ঘাসফড়িংসদৃশ এসব পোকা ফের আক্রমণ শুরু করে। এ অবস্থায় কৃষি মন্ত্রণালয় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে ও পদক্ষেপ নিয়েছে।

কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবার সকালেই কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি দল টেকনাফের উদ্দেশে রওনা হয়। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) থেকেও পৃথক পৃথক টিম সেখানে গেছেন। ঘাসফড়িংসদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় এই পোকার শনাক্তকরণসহ আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংসে এই টিম কাজ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের কক্সবাজারের উপপরিচালকের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মারা যায়। সেখানে আর কোনও জীবিত পোকা নেই।


আরও পড়ুন:
টেকনাফে ফল গাছে ‘পঙ্গপাল’সদৃশ ফড়িংয়ের হানা

/এসএস/সিএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার