কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৭:১৪আপডেট : ১৯ মে ২০২০, ২০:৪১

আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির ভিডিও কনফারেন্স

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে চীনের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া, করোনা মোকাবিলায় চীনের অভিজ্ঞতা তুলে ধরেন সে দেশের ক্ষমতাসীন দলটির নেতারা। সে অনুযায়ী বাংলাদেশ কোভিড-১৯ নিয়ন্ত্রণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। 

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি