সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিহত করতে বাইরে ২ ছাত্র সংগঠনের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৪:১৩আপডেট : ২৭ মে ২০২৫, ১৫:৩৮

সচিবালয়ের ভেতরে আজও আন্দোলনে রয়েছেন কর্মচারীরা। তাদের প্রতিহত করতে ফটকের বিপরীত পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠনের নেতাকর্মীরা। তারা সচিবালয়ে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের অপসারণ চেয়ে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছেন। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ের বিপরীত পাশে ওসমানী মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন মঞ্চের নেতাকর্মীরা। 

এদিকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে গত কয়েক দিন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১টায় সরজমিনে গিয়ে দেখা গেছে ভেতরে কর্মচারীদের একাংশের আন্দোলন চলছে। সামনের ফটকে পুলিশের পাশাপাশি বিজিবি ও সোয়াট সদস্যদের কঠোর নিরাপত্তা। বাইরে থেকে সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে সোমবার (২৬ মে) টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবার আবারও আন্দোলনে নেমেছেন তারা।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী