সীমিত পরিসরে গণপরিবহন চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ২১:৫৮আপডেট : ২৭ মে ২০২০, ২৩:৩৩

 সীমিত পরিসরে গণপরিবহন চলবে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (২৭ মে) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বল্প যাত্রী নিয়ে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস, লঞ্চ ও রেল চলাচল করবে।’

এর আগে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন সাধারণ ছুটি আর বাড়বে না। সীমিত পরিসরে সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি থাকবে। গণপরিবহন চলবে না, সীমিত আকারে ব্যক্তিগত গাড়ি ও মিনি যানবাহন চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ধ্যার দিকে এই নির্দেশনাটি পাঠিয়েছেন। সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তের পর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

প্রসঙ্গত, আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। সেই সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

/এসএমএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম