২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৫:৩৮ আপডেট : ২২ জুন ২০২০, ১৫:৩৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুগ্মসচিব পদমর্যাদার ১০০ জন ও উপসচিব পর্যায়ের ১০০ জনসহ মোট ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ গ্রহণ কর্মসূচি স্থগিত করেছে সরকার। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় তাদের প্রশিক্ষণ গ্রহণের কথা ছিল।  বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে পৃথক দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ জুন স্বাক্ষরিত আদেশ দুটি সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস এম আব্দুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত প্রথম জারি করা আদেশে বলা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক  সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্মসচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বলা হয়েছে, “একই প্রকল্পের অধীনে উপসচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ প্রোগ্রামও বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।”

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা