জমা টাকা ফেরত নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৫:৩৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৩৯

জমা টাকা ফেরত নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা চলতি বছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন এবং টাকা জমা দিয়েছেন তারা চাইলে তাদের জমা দেওয়া টাকা যে কোনও সময় ফেরত নিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এই মুহূর্তে যারা সৌদি আরবে অবস্থান করছেন এ বছর শুধু তারাই হজে অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে দেশটির সরকার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের এমন ঘোষণার পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।

মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা ফেরত নিয়ে কোনও হয়রানির সুযোগ নাই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ হজে যেতে না চাইলে তিনি তার জমা দেওয়া টাকা ফেরত পাবেন।’

ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত রয়েছে বলেও জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব। হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কেউ টাকা রেখে দিলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। আগামী বছরের হজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানানো হবে।‘

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬১ হাজার ১৩৭ জন।

আরও পড়ুন- এবার একহাজারের কম মানুষ হজ করতে পারবেন

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম