বাসস্থানের বাইরে থাকার সময় সীমা তিন ঘণ্টা বাড়ানো হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ০১:২৬ আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:৩২

মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাসস্থানের বাইরে থাকার সময় সীমা তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না। আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল।

নতুন নির্দেশনায়, বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের নির্দেশনায় আরও বলা হয়েছে, হাট-বাজার, দোকানপাট এবং শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া অন্যসব নির্দেশনা আগের নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে অফিস-আদালত এবং গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেই মেয়াদের পর ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ