চিকিৎসার জন্য লন্ডনে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২২:০১আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লন্ডনে গেছেন। বুধবার (১ জুলাই) ব্যক্তিগত সফরে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

অর্থমন্ত্রীর পারিবারিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মূলত চিকিৎসার জন্যই অর্থমন্ত্রী লন্ডন গেছেন। দেশে ফিরতে এবার তার কিছুটা সময় লাগবে বলেও জানায় ওই সূত্র। এর কারণ ব্যাখ্যা করে সূত্রটি জানায়, করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে সপরিবারে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন।

পারিবারিক ওই সূত্র জানায়, অনেক দিন আগেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। একদিকে করোনা পরিস্থিতির অবনতি, অপরদিকে ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও সংসদে পাস করার কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস হয়েছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক