করোনায় মৃত্যুবরণকারীদের অর্ধেকই ঢাকা বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৬:০৮আপডেট : ১০ জুলাই ২০২০, ১৬:০৮

অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত সারাদেশে করোনায় মারা গেছেন দুই হাজার ২৭৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৫০ দশমকি ১১ শতাংশ। শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা বিভাগের পরই বেশি মারা গেছেন চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মৃত্যুর হার ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক শূন্য এক শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ছয় শূন্য শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমকি ১২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন দুই দশমিক ৪২ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মারা গেছেন, এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে দুই জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী