আদালত খুলে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৮:১৫ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৮:১৫

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতিতে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানাসহ এ সংক্রান্ত প্রস্তাবনাসমূহ মেনে সুপ্রিম কোর্টের নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে একটি আবেদন জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ওই আবেদন পাঠান।

আবেদনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির গত ৮ জুলাই অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সাতটি প্রস্তাবনা আপনাকে (প্রধান বিচারপতি) অবগত করা হয়। গত ২৬ জুলাই কার্যকরী কমিটির সভায় বর্তমান প্রেক্ষাপটে বিগত সভার সাতটি প্রস্তাবনা পর্যালোচনা করে পুনরায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়মিত আদালত চালুর বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্বপ্রস্তুতি গ্রহণের বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছিলাম, তা বিবেচনাযোগ্য কিনা, তা আমরা জানতে পারিনি।’

এতে আরও বলা হয়, ‘অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, লিস্টে আনা এবং আদেশ পাঠানোর ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখিন হচ্ছেন তার কোনও দৃশ্যমান সমাধান আমরা পাইনি। তাই এই আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়।’

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান
অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?
অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে