৪৭০ উপজেলায় হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৫:১০ আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৫:১৫




৪৭০ উপজেলায় হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের মধ্যে ৬৩ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৩৬ কোটি টাকা। এছাড়া ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৩৮০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা জেলা এবং আরও ৩০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বরাদ্দের শতকরা ৮৪ দশমিক ৯১ ভাগ অর্থ মন্ত্রণালয় ব্যয় করেছে বলে জানানো হয়। এতে জাতীয় পর্যায়ে ব্যয়ের গড় শতকরা ৮০ দশমিক ২৮ ভাগ। গত অর্থবছরে এ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ২১৪ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দের মধ্যে ১৮২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে।

সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধের ২৭২টি স্মৃতি স্থাপনা সংরক্ষণ ও পুনরায় নির্মাণ এবং ৬৫টি স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান রয়েছে।

সভায় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলো জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। যথাযথ মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে হবে। চলতি অর্থ বছরে আরও সফলভাবে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৯টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণসহ আরও ৯টি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন।

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
করিডোরের বিনিময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন? 
করিডোরের বিনিময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন? 
বর্ষসেরার লড়াইয়ে মেসির সঙ্গে ১৭ বছরের সুলিভান, গড়লেন ইতিহাস
বর্ষসেরার লড়াইয়ে মেসির সঙ্গে ১৭ বছরের সুলিভান, গড়লেন ইতিহাস
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা