করোনা রোগী শনাক্তে ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৮:০১আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৮:৪৬

করোনাভাইরাস দেশে করোনা আক্রান্ত রোগীর প্রথম সংবাদ আসে গত ৮ মার্চ। তিনজন রোগী শনাক্ত হয়েছেন বলে সেদিন জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর আজ শুক্রবার (৭ আগস্ট) সংক্রমণের ১৫৩ দিন পর এসে ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

আজ দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫১ জন, মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৫০২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আর এতে করে আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ ইতালিকে পেছনে ফেলে বর্তমানে ১৫ নম্বর অবস্থানে রয়েছে।

৭ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২০৪ জন। শনাক্তের নিরিখে বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৪৫ জন। পাকিস্তানের ওপরে থাকা সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২২৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এই সংখ্যা ২৮ লাখ। তৃতীয় অবস্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৭৬০ জন।

করোনা মহামারিতে ৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৪০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১৮ হাজার ১৩৩ জনের। বিশ্বে মোট আক্রান্তের মধ্যে সুস্থতার হার ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

/জেএ/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী