সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ২৩:৪৯ আপডেট : ১২ আগস্ট ২০২০, ০০:৩৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশের অভ্যুদয়। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরোর নেতৃত্বে একটি বৌদ্ধ প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী, রাঙ্গুনিয়া ফলহারিয়ার ভদন্ত শরনংকর থেরো, বাংলাদেশ বুদ্ধ ঐক্য পরিষদ সভাপতি রূপম বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আইন সচিব প্রদীপ বড়ুয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক পাকিস্তান থেকে বেরিয়ে এসে সব সম্প্রদায়ের সাম্য ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রচিত হয়েছে। এই দেশে সময়ে সময়ে সাম্প্রদায়িক অপশক্তি আন্তধর্ম সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, সেটিও কঠোরভাবে দমন করা হবে।’ তিনি বলেন, ‘সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেভাবে বাংলাদেশ রচিত হয়েছে, সবাই সম্মিলিতভাবে হাতে হাত রেখে কাজ করে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে চাই।’

জন্মাষ্টমী পূজায় তথ্যমন্ত্রী

এর পরপরই রাজধানীর সিদ্ধেশ্বরী পূজামণ্ডপে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা অনুষ্ঠানে অংশ নেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি