দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নির্বাহী আদেশে এ দিন ছুটি ঘোষণা হলে দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি  কাটাবেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি রয়েছে। পরের দিন ২২ অক্টোবর অফিস খোলা। সূত্র বলছে, এদিন নির্বাহী আদেশে ছুটির পরিকল্পনা করা হচ্ছে। কারণ এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
দুর্গাপূজার মণ্ডপে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বুড়িগঙ্গার বুকে ইতিহাসের গল্প, নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনে এক বিকাল
বুড়িগঙ্গার বুকে ইতিহাসের গল্প, নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনে এক বিকাল
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না: চীন
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল