হঠাৎ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ২৩:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৩

হর্ষবর্ধন শ্রিংলা করোনাভাইরাস প্রকোপের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ এক সফরে মঙ্গলবার ঢাকা আসছেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা যায়, হঠাৎ করেই এ সফরটি নির্ধারিত হয়েছে। ঢাকায় শ্রিংলা পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের আসার কারণ জানতে চাইলে কোনও সূত্র মন্তব্য করতে চায়নি।

পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন। এছাড়া তিন বছর তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

/এসএসজেড/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম