প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

  প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে বুধবার (২ সেপ্টেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সংসদ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে ৩১ আগস্ট রাতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, সরকার প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তার মৃত্যুতে ওইদিনই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেন।

সংসদ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা

সোমবার (৩১ আগস্ট) নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি মারা যান।

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান