ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, বিদেশে নেওয়ার পরিস্থিতিও নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০

বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় ইউএনও ওয়াহিদাকে (ছবি: আইএসপিআর) দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি না হলে দেশের বাইরে নেওয়ার কোনও সুযোগ নেই। তার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অপারেশনও করা যাবে না বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের সদস্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো সার্জারির অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। ইউএনও’র অবস্থা আশঙ্কাজনক। তার রক্তচাপ ও পালস স্বাভাবিক না হলে অবস্থা আরও সংকটাপন্ন হবে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
মেডিক্যাল টিম গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব সিদ্ধান্ত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা মিলেই নিয়েছেন। পুরো টিম মিলে তাকে দেখেছেন, অবজারভেশনে রেখেছেন। মেডিক্যাল বোর্ডে আছেন নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, অধ্যাপক ডা. এম এম জহিরুল হক, আইসিইউ কনসালটেন্ট ডা. উজ্জ্বল কুমার মল্লিক, অধ্যাপক আমিন মোহাম্মদ খান, অধ্যাপক ডা. মাহফুজুর রহমান।
এই মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে ডা. জাহিদ বলেন, তার ব্রেনে আঘাত লেগেছে। খুলি ভেঙে ঢুকে যাওয়ায় ভেতরে রক্তক্ষরণ হয়েছে। রক্তচাপ-পালসও ঠিকমতো নেই। উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।
এর আগে ওয়াহিদা খানমকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রসঙ্গত, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে হামলা করে দুর্বৃত্তরা। গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে। মেয়েকে বাঁচাতে এলে তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।


আরও পড়ুন:
অবস্থা গুরুতর, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে ইউএনও ওয়াহিদাকে
ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

/জেএ/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
‘হট লিটারাতি’: বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
‘হট লিটারাতি’: বই পড়া কি এখন শুধু দেখানোর বিষয়?
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন