অক্টোবর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭

একাদশে ভর্তি কার্যক্রম শুরু, ফাইল ছবি

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর রবিবার (১৩ সেপ্টেম্বর) শেষ দফায় ফল প্রকাশ হয়েছে। নতুন উত্তীর্ণরা আগামী ১৭ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।  আর আগামী মাস থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। 

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘অক্টোবর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশে এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

গত ৯ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এ সংক্রান্ত সূচি প্রকাশ করে।

গত ৮ সেপ্টেম্বরের শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর (উপজেলা) এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ও ভর্তিফিসহ সাকুল্যে এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকা নিতে পারবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি অর্থ আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতনভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা নিতে পারবে।

উন্নয়ন খাতে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এবার এক হাজার ৫০০ টাকার বেশি আদায় করতে পারবে না।  গত বছর এ খাতে ৩ হাজার টাকা ছিল। করোনা পরিস্থিতির কারণে এই ফি কমানো হয়।

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা
ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত