টিকিট, টোকেনের জন্য কাওরান বাজারে সৌদি প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১০:২৮আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:২৮

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

টোকেনের আশায় শনিবার রাত থেকেই কাওরান বাজারে আসতে শুরু করেছেন সৌদি প্রবাসীর। রবিবার (৪ অক্টোবর) টিকিট বিতরণের সিরিয়ালের টোকেন দেবে সাউদিয়া এয়ারলাইন্স। আগেভাগে টোকেন নেবেন সেই আশায় সোনারগাঁও হোটেলের চারপাশে রাতে অবস্থান তরেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

সোনারগাঁও হোটেলের সামনে রাতেই এসেছেন জহিরুল হক। সাউদিয়া এয়ারলাইন্সের রিটার্ন টিকিট থাকলেও এখনও রি-ইস্যু করতে পারেননি তিনি। জহিরুল বলেন, ‘ভিসার মেয়াদ বেশি দিন নেই। এখনও টিকিট নিতে পারেনি। যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে টিকিট দিলে অনেকেই সৌদি ফিরে যেতে পারবেন।’

শনিবার রাতে সোনারগাঁও হোটেলের পাশে ভিড় করা প্রবাসীরা

সাউদিয়া এয়ারলাইন্স জানয়েছিল, যাদের ভিসার মেয়াদ আছে তাদের রবিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টিকিটের জন্য টোকেন দেওয়া হবে। টোকেন নিতে পাসপোর্ট, সৌদি এয়ারলাইন্সের টিকিট, ভিসার কপিসহ আসতে হবে। তবে রবিবার সকাল ৮টা থেকে টোকেন বিতরণের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত টোকেন বিতরণ শুরু করতে পারেনি সৌদি এয়ারলাইন্স। করোনার মধ্যে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন সৌদি আরব ফিরতে। টিকিট পেতে প্রবাসীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

সাউদিয়া এয়ারলাইন্সের সামনে টোকেনের জন্য ভিড় করা প্রবাসীরা

সৌদি প্রবাসী জামাল মিয়া বলেন, ‘সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে সিন্ডিকেট হচ্ছে। তারা টোকেন ঠিক মতো দিচ্ছে না । কোনও শৃঙ্খলা নেই।’

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
সর্বশেষ খবর
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বিজিবি’র অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ
বিজিবি’র অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’