দেশের ৩০০ স্কুলে প্রযুক্তি ল্যাব গড়ে তোলা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ২০:০৬আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২০:৩৫

জুনাইদ আহমেদ পলক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুদে গবেষক ও উদ্ভাবকদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘স্কুল অব ফিউচার’ প্রকল্পের অধীনে ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব গড়ে তোলা হবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরেও ‘রোবটিকস ল্যাব’ এবং স্কুল পর্যায়ের ল্যাবে ‘রোবট কর্নার’ স্থাপন করা হবে বলেও জানান।

পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগডাটা এবং অ্যানালিটিকস, ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন প্রযুক্তিতে আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ, আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা আগামীতে ৩০০টি নির্বাচনি আসনভিত্তিক স্কুলে ‘স্কুল অব ফিউচার’ প্রতিষ্ঠা করবো।’

অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক লাফিফা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অলিম্পিয়াড বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্ব পেলেন জহির হোসেন
ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্ব পেলেন জহির হোসেন
শিক্ষাব্যবস্থা উন্নত করতে নিজস্ব অবস্থান থেকে চেষ্টার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
শিক্ষাব্যবস্থা উন্নত করতে নিজস্ব অবস্থান থেকে চেষ্টার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি