শিক্ষাব্যবস্থা উন্নত করতে নিজস্ব অবস্থান থেকে চেষ্টার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ২২:১১আপডেট : ১৪ জুন ২০২৬, ২২:১১

সপ্তম শ্রেণি থেকে শিক্ষাব্যবস্থা উন্নত করতে নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রবিবার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিংয়ের ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ঢাকা জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন।

‎নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩৭টি দলের বিভিন্ন উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ সময় রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা। ‎পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
‘প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে’
সর্বশেষ খবর
বেনজীরের উত্থান-পতন: কী অভিযোগ, কত সম্পদ, কত মামলা
বেনজীরের উত্থান-পতন: কী অভিযোগ, কত সম্পদ, কত মামলা
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
পর্দা নিয়ে মনিরুল হকের বক্তব্য কুরুচিপূর্ণ ও অনভিপ্রেত: জামায়াত
পর্দা নিয়ে মনিরুল হকের বক্তব্য কুরুচিপূর্ণ ও অনভিপ্রেত: জামায়াত
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর