ডিসি সম্মেলন হবে ওসমানী মিলনায়তনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৩

মন্ত্রিপরিষদ বিভাগ ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। ৩ দিনের এই ডিসি সম্মেলন চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। গত বছর ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিনদিন হচ্ছে। করোনার কারণেই ডিসি সম্মেলনের সময় দুইদিন কমিয়ে আনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৫ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনের ডিসি সম্মেলন উদ্বোধন করবেন। তিনি জুমে এ সম্মেলন উদ্বোধন করবেন। করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ডিসি সম্মেলনের সমস্ত কর্মসূচি মন্ত্রিপরিষদ বিভাগের পরিবর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাবিরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
মাঠ প্রশাসনে সরকারের মুখপাত্র জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হলেও এ বছর করোনা মহামারির কারণে এ সম্মেলন জানুয়ারিতে গড়িয়েছে। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এই ৫দিন ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বছর থেকে জেলা প্রশাসক সম্মেলনে প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন। এবারও এ কর্মসূচি রয়েছে। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনারদের বৈঠক অনুষ্ঠিত হবে জুমে। তিন বাহিনীর প্রধানরা সশরীরে না জুমে এ সম্মেলনে যুক্ত হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ডিসি সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম